রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে ইনশাল্লাহ: পার্থ
  Date : 01-02-2026
Share Button

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা–১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন,পার্লামেন্টে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাল্লাহ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকালে সদর উপজেলার পরানগঞ্জে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

পার্থ বলেন, আমি যে কারো (জামায়াতে ইসলামী) বিরুদ্ধে কথা বলব, সেটা আমার অন্তর থেকে আসে না। ২০০৮ সালে জামায়াতের ভাইয়েরাও আমার জন্য কাজ করেছে। আমাকে ভোট দিয়েছে। বাবা বলেছিলেন, আমার যদি কিছু হয়ে যায়, তবুও তুই তোর ম্যাডামকে ছেড়ে যাবি না। গাছ এক জায়গায় বড় হয়, সব জায়গায় হয় না।

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আমার বাবার প্রতি তৎকালীন আওয়ামী লীগের তোফায়েল সাহেবের কেন জানি একটা অ্যালার্জি ছিল। আমার বাবাকে উনারা সহ্যই করতে পারতেন না। ১০ বছর আমার বাবা আসতেই পারেননি। পরে বিএনপি-বিজেপি এক হলে আমার বাবা আসতে পেরেছেন। বাবাকে আনার জন্য সেদিন কত মানুষ যুদ্ধ করেছে। কত মানুষকে হত্যা করা হয়েছে, আপনারা তা জানেন। বাবার পর সেই প্রভাবটা আমার ওপরেও পরে। গত ১৭ বছর থেকে তারা আমাকে কোনো ডেভেলপ করতে দেয়নি। ১৭ বছর আওয়ামী লীগ আমার ১ টাকার দুর্নীতি খুঁজে পায় নাই।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com