শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায় - ইসি সচিব
  Date : 27-12-2025
Share Button

অনলাইন ডেস্ক:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা- ১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন জানিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, আইন অনুযায়ী যেকোনো সময় যে কাউকে তালিকায় অন্তর্ভুক্ত করা যায়। এতে কোনো আইনি বাধা নেই।

শনিবার (২৭ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার হওয়ার সব কার্যক্রম শেষে তিনি এ তথ্য জানান। এদিন দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ভবনে পৌঁছান তারেক রহমান। তাকে স্বাগত জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির কর্মকর্তারা।


‎এদিন দুপুর ১টার পর ভোটার হওয়ার যাবতীয় কার্যক্রম শেষ করেন তারেক রহমান। ছবি তোলার পাশাপাশি দেন দশ আঙুলের ছাপ, চোখের আইরিশ। স্বাক্ষর করেন নিজের নামের। যেই স্বাক্ষর জাতীয় পরিচয়পত্রে অন্তর্ভুক্ত হয়।

পরে কমিশন সচিব আখতার আহমেদ জানান, ভোটার তালিকা আইন ২০০৯-এর ১৫ ধারা অনুযায়ী, ইসি চাইলে প্রাপ্তবয়স্ক অথবা ভোটার হওয়ার সক্ষমতা রাখে এমন যে কাউকে যে কোনো সময় ভোটার করতে পারবেন। এতে কোনো আইনি বাধা নেই।

‎সচিব বলেন, একদিনের মধ্যে ভোটার হলেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে নথি উপস্থাপন কিংবা কমিশন সভা করে রোববার (২৮ ডিসেম্বর) তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয় নিশ্চিত করবে ইসি।

এর আগে, এদিন সকালে ভোটার হতে আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

উল্লেখ্য, ঢাকা- ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ড থেকে ভোটার হওয়ার আবেদন করেছেন তারেক রহমান।

 



  
  সর্বশেষ
শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’
ডয়চে ভেলে’র চোখে তারেক রহমানের দেশে ফেরা
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com