শনিবার, জুন ২৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
আলোচনা করতে হলে যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে: ইরান
  Date : 16-06-2025
Share Button

অনলাইন ডেস্ক:
পরমাণু বিষয়ক আলোচনা অব্যাহত রাখতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে আগে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হওয়ার কথা থাকলেও ইরান সেটি বাতিল করে। ইরান বলছে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া `অর্থহীন`। কেন না, ইসরায়েলি হামলার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রও `হাত রয়েছে` বলে মনে করেন দেশটির নেতারা।

ইসমাইল বাঘাই বলেছেন, ইরান সব সময় জোর দিয়ে বলে আসছে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। কিন্তু ইসরায়েল সেটি প্রত্যাখ্যান করেছে। এখন ইরানের পার্লামেন্ট পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিলে, সেটি `অবশ্যই` পালন করা হবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।



  
  সর্বশেষ
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com