মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
ট্রাম্পের কর প্রস্তাব আটকে দিলেন পাঁচ রিপাবলিকান
  Date : 17-05-2025
Share Button

অনলাইন ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি অর্থবিল কংগ্রেসে প্রাথমিক পর্যায়ে তার দলেরই কয়েকজন আইন প্রণেতা আটকে দিয়েছেন। ট্রাম্প নিজেই একে ‘বিশাল, সুন্দর বিল’ হিসেবে প্রচার করে আসছিলেন। আরও ব্যয় কমানোর দাবি করে বিলটির বিরুদ্ধে ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে এর বিরুদ্ধে ভোট দিয়েছেন রিপাবলিকান পাঁচজন। এতে করে ট্রাম্পের বাজেট কাটছাঁট করার যে এজেন্ডা তা প্রাথমিকভাবে বড় ধাক্কা খেল। খবর বিবিসির।

ট্রাম্প অনেকবারই আইন প্রণেতাদের এই বিলটি পাসের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছিলেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখেছেন, রিপাবলিকান দলে দৃষ্টি আকর্ষণ কারো দরকার নেই। কথা বলা বন্ধ করুন এবং এটি সম্পন্ন করুন।

বিলটি পাস হওয়ার সম্ভাবনাও একবারেই শেষ হয়ে যায়নি। তবে এবার প্রাথমিক পর্যায়ে এর ব্যর্থতা এ বছরে ট্রাম্প প্রশাসনের জন্য প্রথম বড় আঘাত।

রিপাবলিকানদের মধ্যে বিলটির সমর্থনের ভিন্ন ভিন্ন দিক আছে। কিছু কট্টরপন্থি বাজেট কাটছাঁটকে এগিয়ে নিতে চান। আবার কেউ কেউ স্বাস্থ্যসেবার মতো কর্মসূচিগুলোতে অর্থ কমানোর বিষয়ে উদ্বিগ্ন।

যে পাঁচজন রিপাবলিকান এর বিরুদ্ধে ভোট দিয়েছেন তারা বলছেন, হাউজ স্পিকার মাইক জনসন মেডিকএইড কর্মসূচিতে আরও ব্যয় কমানোতে রাজি না হলে তারা এই বিলের বিরোধিতা অব্যাহত রাখবেন।

মেডিকএইড নিম্ন আয়ের আমেরিকানদের জন্য নেওয়া একটি কর্মসূচি। তাদের নির্বাচনী এলাকার অনেকেই এর ওপর নির্ভরশীল। তারা একই সঙ্গে চান যে ডেমোক্র্যাটদের সময়ে করা ‘পরিবেশ বান্ধব জ্বালানিতে কর অব্যাহতির’ বিষয়টি বাতিলের প্রস্তাব এই বিলে অন্তর্ভুক্ত হোক।

এই বিলের বিপক্ষে ভোট দেওয়া টেক্সাসের রিপাবলিকান চিপ রায় বলেছেন, এই বিলটি খুব দুর্বল। প্রস্তাবিত বিলে করছাড় কিছুটা সম্প্রসারণ করার কথা বলা হয়েছে। এটি ট্রাম্পের প্রথম মেয়াদের সময়ও বাস্তবায়ন করা হয়েছিল। সমালোচকরা বলছেন, এই বিল ধনীদের সুবিধা দেবে।

ডেমোক্র্যাটরা পুরোপুরিভাবেই বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা স্বাস্থ্যসেবার কর্মসূচিগুলোতে খরচ কমানোর বিষয়টি বিবেচনার দাবি করেছেন। বিশেষ করে তারা কম খরচে স্বাস্থ্য সেবা সুবিধায় কাটছাঁটের বিরোধী, যে প্রকল্পে লাখ লাখ আমেরিকান ভর্তুকি মূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে থাকেন।

পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট ব্রেনডান বয়লে বলেন, আর কোনো বিল, আইন বা ইভেন্ট অতীতে এভাবে লাখ লাখ আমেরিকানের স্বাস্থ্যসেবার সুযোগ নষ্টের কারণ হয়নি, এমনকি তীব্র মন্দার সময়েও হয়নি। কংগ্রেসের জয়েন্ট ট্যাক্স কমিটির মতে, বিলটি পাস হলে আগামী দশ বছরে কর ছাড়ের মূল্য হবে ৩ দশমিক ৭২ ট্রিলিয়ন ডলার।



  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com