মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হতে শুরু করেছে টিকটক
  Date : 20-01-2025
Share Button

অনলাইন ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতির পর যুক্তরাষ্ট্রে স্বাভাবিক হতে শুরু করেছে টিকটক। কারণ ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই তিনি টিকটক সচল করতে ব্যবস্থা নেবেন।

দেশটিতে খুব অল্প সময় বন্ধ থাকার পর ব্যবহারকারীরা এরই মধ্যে টিকটক অ্যাপে মেসেজ পেতে শুরু করেছেন।

রোববার ট্রাম্প জানান, টিকটকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিলম্বিত করতে একটি নির্বাহী আদেশ জারি করবেন।

এর আগে মার্কিন আইনপ্রণেতারা টিকটক নিষিদ্ধ করলেও ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যায় অ্যাপটির পরিচালনাকারীরা। তবে টিকটক বন্ধের পক্ষে যে রায় দেওয়া হয়েছিল তা বহাল রাখে দেশটির সর্বোচ্চ আদালত। এরপর আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে ১৭০ মিলিয়ন টিকটক ব্যবহারকারী রয়েছেন।

মার্কিন আইনপ্রণেতারা গত বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যমটির বিষয়ে একটি আইন পাস করেন। এতে টিকটককে শর্ত দেওয়া হয়েছিল চীনের প্যারেন্ট কোম্পানির সঙ্গে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com