মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
সিঙ্গাপুরে পৌঁছেছেন ফখরুলতিবেদক
  Date : 02-09-2024
Share Button

অনলাইন ডেস্ক:

সিঙ্গাপুর পৌঁছেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মির্জা ফখরুল সিঙ্গাপুর পৌঁছান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

সিঙ্গাপুর বিএনপির সভাপতি শামসুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন বিএনপি মহাসচিবকে চাঙ্গি এয়ারপোর্ট থেকে রিসিভ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান রবিন, সহ-সভাপতি লোকমান হোসেন, মোহাম্মদ খান যুগ্ম সম্পাদক মো. আজাদ হোসেন, মো. ইকবাল হোসেন, মো. ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ আহমেদ, প্রচার সম্পাদক মো. সুমন, যুববিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. আব্দুর রহিম।

চিকিৎসার জন্য ৬ সেপ্টেম্বর পর্যন্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুরে অবস্থান করার কথা রয়েছে।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com