শনিবার, আগস্ট ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
আসামি ধরতে নদীতে ঝাঁপ, প্রাণ গেলো এসআইয়ের
  Date : 15-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পালিয়ে যাওয়া আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের মৃত্যু হয়েছে। তিনি রায়গঞ্জ থানায় কর্মরত ছিলেন।

সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, তিন আসামিকে পুলিশ ধাওয়া দিলে তারা নদীতে ঝাঁপ দেন। এসময় এসআই রেজাউল করিম তাদের ধরতে নদীতে ঝাঁপ দিলে ডুবে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করেন।

উল্লাপাড়া ফায়ার সার্ভিসের সাব অফিসার নুরুল ইসলাম বাবু বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



  
  সর্বশেষ
শিক্ষার্থীদের নেতৃত্বের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান ঢাকা জেলা প্রশাসকের
নিরাপত্তা ও পর্যটনের ভবিষ্যৎ রক্ষায় কক্সবাজারকে মানব পাচার ও অপরাধমুক্ত করতে হবে
মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সিন্ডিকেটের শঙ্কা
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com