বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   পাঁচমিশালী
হাইকোর্টে জামিন পেলেন ‘রাফসান দ্য ছোট ভাই’
  Date : 26-06-2024
Share Button

অনলাইন ডেস্ক

অনুমোদন ছাড়া ইলেক্ট্রোলাইট ব্লু ড্রিংকস বাজারজাতকরণের মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন ফুডব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান (রাফসান দ্য ছোট ভাই)।

তাকে আট সপ্তাহের আগাম জামিন দিয়ে নিরাপদ খাদ্য আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের বিষয়ে শুনানি নিয়ে বুধবার (২৬ জুন) হাইকোর্টের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

আদালতে আজ রাফসানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী শাহ মঞ্জরুল হক ও ব্যারিস্টার এম হারুনুর রশিদ। তাদের সঙ্গে ছিলেন ব্যারিস্টার আহমেদ নাকিব করিম।

গত ১৩ জুন ‘রাফসান দ্য ছোট ভাই’ নামে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর।

কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে রাফসানের বিরুদ্ধে এ মামলা হয়। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় কনটেন্ট নির্মাতা তিনি।



  
  সর্বশেষ
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ
এসেট প্রকল্পে দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অনিয়ম নিয়ে বিশ্বব্যাংকে লিখিত অভিযোগ
গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com