সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   মিডিয়া
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
  Date : 21-01-2023
Share Button
এনামুল হক সেলিম, কিশোরগঞ্জ:
গতকাল সকাল ১১ ঘটিকায়  কিশোরগঞ্জ জেলা  মুক্তিযোদ্ধা সংসদ ভবনে জেলা পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মতবিনিময় সভায় সভাপতিত্ব জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আসাদউল্লাহর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব যোগদানকৃত পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ।জেলা  মুক্তিযোদ্ধা  সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আবদুল মান্নানের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাসির উদ্দিন ফারুকী,সাবেক ডেপুটি কমান্ডার বাসির উদ্দিন ফারুকী,সাবেক সদর উপজেলা কমান্ডার বাবু  ভূপাল নন্দী, সহকারী কমান্ডার মোঃ হাবিবুর রহমান, এবি সিদ্দিক, ডাঃ সিদ্দিক হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে বক্তব্য রাখেন সন্তান কমান্ডের  জেলা সমন্বয়কারী মনোয়ার হোসাইন রনী, সদর উপজেলা সন্তান কমান্ডের  আহবায়ক এনামুল হক সেলিম, মাসুদ আলম, হিমেল আহমেদ খান সহ আরও অনেকে। 
পুলিশ সুপার জনাব মোহাম্মদ রাসেল শেখ জেলায় বসবাসরত সকল মুক্তিযোদ্ধার পরিবারের সকল বিপদে পাশে থাকার আশা ব্যক্ত করেন। তিনি যে কোন সময় মুক্তিযোদ্ধাদের সকল বিপদে আপদের কথা জানানোর জন্য সকল মুক্তিযোদ্ধাদের আহবান করেন।তিনি এক প্রশ্নের জবাবে বলেন "যাদের জন্য আজ এই দেশ স্বাধীন হয়েছে সেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের যারা সম্মান করে না তারা মানুষই না"। বক্তব্য শেষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের পক্ষ থেকে পুলিশ সুপার কে শুভেচ্ছা উপহার প্রদান করেন সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। 


  
  সর্বশেষ
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ
মালয়েশিয়ায় নতুন কর্মী পাঠানো শুরু হচ্ছে আগস্টের শেষ সপ্তাহে
`অভ্যুত্থানের ৭ আগস্ট জালিয়াতি` গোয়ালন্দ পৌরসভায় ১০ মাস পরের, রাস্তার কাজের টেন্ডার সই হলো পৌনে ৪ কোটি টাকা!
জামালপুর পল্লী বিদ্যুতে কার্টেল জালিয়াতি, জুলাই অভ্যুথানে সরকার পতনের একদিন পর ৬ প্রকল্পে ৩৯ লাখ ৯০ হাজার টাকার টেন্ডার অনুমোদন!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com