বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
গুলশান কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান
  Date : 18-06-2026
Share Button

দলের নবঘোষিত কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে যোগ্যদের বাদ দিয়ে রাজনীতিতে অনিয়মিত ও অযোগ্যদের অন্তর্ভুক্তি করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত নেতারা। এতে প্রায় অর্ধশত নেতাকর্মী অংশ নেন। এসময় যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দ্রুত পদায়নের জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

ধবার (১৭ জুন) বিকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

তাদের দাবি, কমিটিতে ত্যাগ ও অবদানের মূল্যায়ন না করে ‘মাইম্যান’দের প্রাধান্য দেওয়া হয়েছে, যা সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। অবিলম্বে পদবঞ্চিতদের যথাযথ মূল্যায়ন না করলে যুবদল সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও তারা সতর্ক করেন

যুবদলের সাবেক গ্রাম সরকার বিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা মো. দুলাল হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সাবেক সহ-সভাপতি মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, ছাত্রদলে সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ মাসুদ, অলি উদ্দিন সুমন দেওয়ান, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ, মাহফুজুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, মুজাহিদুল ইসলাম, কাজী মেজবাউল আলম, ফজলুল হক নিরব, সুমন চৌধুরী, সাবেক বেসরকারি বিষয়ক সম্পাদক ইয়াকুব রাজু, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সবুর খান সাগর, শহিদুল ইসলাম মাসুদ, কোয়েল হোসেন, শাহাদত হোসেন ভূঁইয়া সাহেল, সাবেক সহ ক্রীড়া সম্পাদক রবিউল হাসান আরিফ, মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগ জবি খন্দকার আমিনুল হক কাকন, যুবদলের সাবেক সদস্য মিজানুর রহমান খান, ছাত্রদলের সদস্য আজিজুল হক পাটোয়ারী, মহিবুল্লাহ জয়, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রনেতা জহিরুল ইসলাম দিদার, খসরু আহমেদ হিরন, ঢাবির সাবেক সাধারণ সম্পাদক শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট কবির আহমেদ, ঢাকা মহানগর পূর্ব ছাত্রনেতা দুলাল মাতব্বর ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রনেতা মেহেদী হাসান খান প্রমুখ।

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৫১ সদস্যবিশিষ্ট যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হয়।



  
  সর্বশেষ
চট্টগ্রামে পাঁচ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সরকার কাজ করছে: মির্জা ফখরুল
বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com