সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
বাড়ি ফেরার পথে পোশাক শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
  Date : 13-06-2024
Share Button

অনলাইন ডেস্ক

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ছুরিকাঘাতে এক নারী গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুন) রাত সোয়া ৮টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত রুবাইয়া আক্তার (২৩) শেরপুরের ঝিনাইগাতী থানার মালিবিকান্দা এলাকার মাসুদ রানার স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, কোনাবাড়ী থানাধীন পারিজাত এলাকায় ভাড়া বাসায় থেকে বাসন এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করতেন রুবাইয়া আক্তার। বুধবার রাত ৮টার দিকে কারখানা ছুটির পর তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় বাসায় ফিরছিলেন। এ সময় ওই অটোতে আরও দুই যাত্রী ছিলেন।

অটোরিকশাটি বাইমাইল ব্রিজে পৌঁছালে মোটরসাইকেলে এসে তিন যুবক সেটি থামান এবং ওই নারীর সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। এক পর্যায়ে রুবাইয়া আক্তারকে ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যান।

পরে গুরুতর আহত অবস্থায় রুবাইয়া আক্তারকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com