মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   জাতীয়
অতিরিক্ত নেয়া হলে কঠোর ব্যবস্থা: ডিএমপি কমিশনার
  Date : 03-04-2024
Share Button


অনলাইন ডেস্ক

নির্দিষ্ট কাউন্টার ছাড়া টিকিট বিক্রি হলে আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়ে কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, মন্ত্রণালয়ের করা দেয়া নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেয়া হলে ব্যবস্থা নেবে পুলিশ। তিনি বলেন, ঈদে কোনও ফিটনেসবিহীন গাড়ি সড়ক- মহাসড়কে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির হেডকোয়ার্টার্সে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। ডিএমপি কমিশনার বলেন, প্রায় দেড় কোটি মানুষ ঢাকা থেকে সারাদেশে ঈদ পালন করতে যাবে। সড়ক, নৌ ও রেলপথ সবদিকেই নজর থাকবে পুলিশের। তবে সড়কে বেশি মনোযোগ দিচ্ছে পুলিশ।
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ঢাকার পাশের জেলাগুলোর ১১টি পথে সুন্দর ব্যবস্থাপনার নির্দেশ দিয়ে হাবিবুর রহমান বলেন, আঞ্চলিক এলাকাগুলোতেও পুলিশের নজরদারি থাকবে। লাইসেন্সবিহীন চালক, অতিরিক্ত যাত্রী বহন, দ্রুত গতিতে গাড়ি না চালানোর কথা জানিয়ে ডিএমপি কমিশনার আরও বলেন, সড়ক-মহাসড়কে ঈদে কোনও ফিটনেসবিহীন গাড়ি চললে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ডিএমপি কমিশনার বলেন, মন্ত্রণালয়ের করা দেয়া নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত নেয়া হলে ব্যবস্থা নেবে পুলিশ। একই সঙ্গে চাঁদাবাজির অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়ারও কথা জানান।



  
  সর্বশেষ
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’
খুলনা গনপূর্তের অতিরিক্ত প্রকৌশলী সাইফুরের শতকোটি টাকার অঢেল সম্পদ; প্রশ্নবিদ্ধ প্রশাসন
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com