বুধবার, আগস্ট ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অন্যান্য খবর
যুক্তরাজ্য রোহিঙ্গাদের জন্য আরও ৭৩ কোটি টাকা সহায়তা দিতে যাচ্ছে
  Date : 14-03-2024
Share Button

তামভীর আহমদ স্বপন, বিশেষ সংবাদদাতা:

যুক্তরাজ্য সরকার বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য অতিরিক্ত ৫২ লাখ পাউন্ড (৭৩.২ কোটি টাকা) মানবিক সহায়তা দিতে যাচ্ছে । সুইজারল্যান্ডের জেনেভায় রোহিঙ্গাদের জন্য ২০২৪ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানে (জেআরপি) এ সহায়তার ঘোষণা দিয়েছে দেশটি। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন।

বৈশ্বিক খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থার মাধ্যমে এ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হবে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহে নতুন এ অর্থ সহায়তা ব্যয় করা হবে বলে জানিয়েছে হাইকমিশন।

ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, কক্সবাজারের শরণার্থী শিবিরের জন্য এ সহায়তার ঘোষণা দিতে পেরে আমি খুবই আনন্দিত। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের খাবার ও রান্নার গ্যাস সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থী ও আক্রান্ত স্থানীয় বাংলাদেশি জনগোষ্ঠীর পাশে সবসময় থাকবে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের আশ্রয় দিতে বাংলাদেশের চেষ্টাকে আমরা স্বাগত জানাই। এ সংকটের একটি স্থায়ী সমাধানেও আমরা অঙ্গীকারাবদ্ধ। তবে এর আগ পর্যন্ত আমরা রোহিঙ্গাদের সহযোগিতা করে যাবো।

চলতি বছরের শেষদিকে রোহিঙ্গাদের জন্য আরও অর্থ সহায়তা ঘোষণা করা হবে বলেও জানান সারাহ কুক। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় মানুষদের জন্য ৩৭ কোটি ৯০ লাখ পাউন্ড মানবিক সহায়তা দিয়েছে। যুক্তরাজ্যের এই সহায়তার ফলে রোহিঙ্গাদের জীবন ধারায় উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে বলে ধারনা করা হচ্ছে।

বর্তমানদিন/তাআ/রিএ -১৪-৩.২৪



  
  সর্বশেষ
বন্ড সুবিধার আড়ালে ‘হোয়াইট কলার ক্রাইম’
খুলনা গনপূর্তের অতিরিক্ত প্রকৌশলী সাইফুরের শতকোটি টাকার অঢেল সম্পদ; প্রশ্নবিদ্ধ প্রশাসন
মন্ত্রিসভায় আসছে যেসব রদবদল
প্রযুক্তির অপব্যবহার, সাইবার অপরাধ ও তথ্য নিরাপত্তার ঝুঁকি নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে উদ্বেগ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com