মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
জুলাইয়ে মেট্রোরেল মতিঝিল আসছে
  Date : 18-05-2023
Share Button


অনলাইন ডেস্ক
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশের মেট্রোরেলের ট্রায়াল রান আগামী জুলাই থেকে শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এমডি এম এ এন সিদ্দিক। বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে ডিএমটিসিএল সম্মেলন কক্ষে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজের অগ্রগতির বিষয়টি আমরা অনলাইনে ইতিমধ্যে দিয়েছি। দ্বিতীয় অংশের অগ্রগতি ৯০ শতাংশের বেশি সম্পন্ন। কিছু কিছু কাজ চলছে। কিছু ইলেকট্রিক্যাল কাজ আছে সেগুলো এখন চলছে। জুলাইয়ে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ট্রায়াল রান থেকে শুরু করে সব টেস্ট শুরু হবে।
তিনি বলেন, ডিসেম্বরে আগারগাঁও থেকে মতিঝিল মেট্রোরেল চালুর পরিকল্পনা রয়েছে। কিন্তু আমরা চেষ্টা করছি আরও এগিয়ে আনা যায় কিনা। মতিঝিল পর্যন্ত যদি চালু করা যায় তাহলে জনগণের সুবিধা হয়। সবগুলো স্টেশন একসঙ্গে চালু না করা গেলে, প্রথমে আমরা যেভাবে চালু করেছিলাম সেভাবে চালু করব।



  
  সর্বশেষ
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক
দুবাই-ঢাকা স্বর্ণ সিন্ডিকেটের আড়ালে হাজার কোটি টাকার জুয়া ও হুন্ডি: গ্রেপ্তার ৫, নেপথ্যে মাফিয়া রাজত্ব
রাজবাড়ীর এক ল্যাম্পলাইটার: চার শতাধিক মানুষের চোখে আলো ফিরিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খায়রুল বাসার খান
ঠাকুরগাঁওয়ে বিতর্কিত পরিবার পরিকল্পনা কর্মকর্তা দারুল আলমকে শোকজ, বিভাগীয় তদন্তের নির্দেশ

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com