বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ সংবাদ
ঘূর্ণিঝড়ে পাঁচ শিক্ষা বোর্ডের রোববারের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  Date : 13-05-2023
Share Button


অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে আগামী ১৪ মে রোববারের পাঁচ শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বোর্ডগুলো হলো- কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্যান্য বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানায়। এদিকে ‘মোখা’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ‘মোখা’ ১৪ মে, ২০২৩ রোববার দুপুর নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’র কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ। এ কারণে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, মাদরাসা ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ১৪ মে রোববারের অনুষ্ঠিতব্য পরীক্ষাসমূহ স্থগিত করা হয়েছে।

 



  
  সর্বশেষ
আন্তর্জাতিক স্বীকৃতি পেল ইনভেস্ট বাংলাদেশ
হজের খরচের অর্থ সৌদিতে পাঠানোর নিয়ম জানাল বাংলাদেশ ব্যাংক
১০ পণ্য আমদানিতে ছাড়, ৯০ দিনের বাকিতে এলসি সুবিধা
‘জলবায়ু ফোরামে সৌরবিদ্যুৎ ও নদী খনন কর্মসূচি তুলে ধরবেন প্রধানমন্ত্রী’

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com