শনিবার, জুন ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
বিশ্ব ভালোবাসা দিবসে আসছেন শামীম ওসমান
  Date : 08-02-2023
Share Button

বিনোদন ডেস্ক:
ভালোবাসা আছে বলেই আমাদের জীবনটা এতটা সুন্দর। দেখা অদেখার হাজারটা মিছিলে ভালোবাসা আমাদের জীবনে মিশে আছে ঠিক নিঃশ্বাসের মত। ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন। যদিও ভালোবাসা উদযাপনের জন্য আমাদের বিশেষ কোন দিনের প্রয়োজন নেই। তবু ভালোবাসার এই দিনটা এলে আমাদের মধ্যে একটা ভিন্ন অনুভুতি তৈরী হয়। একটা বাড়তি টান অনুভব করি আমরা। সেই অনুভূতি নিয়ে ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ভালোবাসার সারাবেলা’। অনুষ্ঠানে অতিথি থাকবেন এদেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শামীম ওসমান, এমপি এবং তার সহধর্মিনী সালমা ওসমান লিপি। এই দম্পতি তাদের ব্যক্তি জীবনে ভালোবাসার জন্য সংগ্রাম করেছেন, প্রতিষ্ঠিত করেছেন তাদের ভালোবাসার জীবন। যারা রাজনীতি করেন তাদেরও একটা ভালোবাসার হৃদয় রয়েছে। সেখানে প্রিয় মানুষটিকে নিয়ে থাকে হাজারো স্বপ্ন। সেই স্বপ্ন পুরণে থাকে নানা গল্প। সেই ভালোবাসার নানা অজানা গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো অনুষ্ঠানটি। সেই সাথে থাকবে অতিথি যুগলের পরিবেশনায় কবিতা আবৃত্তি ও গান। নীল হুরে জাহানের উপস্থাপনা ও সেলিম দৌলা খানের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৪ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬.২০ মিনিটে।



  
  সর্বশেষ
বন সংরক্ষক হোসাইন নিশাদের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com