রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
বিশ্বে করোনায় মৃত্যু ৪৮৬
  Date : 06-02-2023
Share Button

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ৪৮৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ৮৪৮ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬১৮ জন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের হিসাব অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ১৬৭ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ কোটি ৪৪ লাখ ৮৮ হাজার ৮৩৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১১ লাখ ৩৬ হাজার ৩১৩ জন।

এছাড়া দক্ষিণ কোরিয়ায় একদিনে মারা গেছেন ২২ জন, রাশিয়ায় ৪৫ জন, তাইওয়ানে ৭৩ জন এবং পেরুতে মৃত্যু হয়েছে ৮২ জনের।

বাংলাদেশে এসময়ে করোনায় কারো মৃত্যু না হলেও শনাক্ত হয়েছে ৯ জন নতুন রোগী।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।



  
  সর্বশেষ
নির্বাচন ভন্ডুল করার সম্ভাবনা নেই, যেসব জঙ্গি-সন্ত্রাসী ছিল পালিয়ে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
২০২৫ সালে ৫৪৩ কোটি টাকারও বেশি বিমা দাবি নিষ্পত্তি করল গার্ডিয়ান
আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ
নির্বাচনে জিততে পারবে না জামায়াত: হর্ষবর্ধন শ্রিংলা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com