শুক্রবার, জানুয়ারী ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
ভাঙ্গায় বোনের শ্বাশুরীর মৃতদেহ দেখতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় সহদর ২ ভাইসহ নিহত-৩
  Date : 07-12-2025
Share Button

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মাধবপুর কবরস্থান সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ী ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা আপন দুই ভাই সহ তিন জন নিহত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাত দেড়টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা তাদের এক স্বজনের মৃতদেহ দেখতে গভীর রাতে একটি মটরসাইকেল যোগে ঢাকা থেকে কুষ্টিয়ায় উদ্দেশ্যে যাচ্ছিল। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ ও মোটরসাইকেল উদ্ধার করে।

দুর্ঘটনায় নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার কুমারখালী থানার করিম মন্ডলের দুই ছেলে সুমন (২৫) ও ইমন (২২) অপরজন একই এলাকার শাহিন আলমের পুত্র আশিফ মোল্লা(২২)।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সার্জেন্ট রাসেলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত (ঝিনাইদহ ল-১১-৯২৫৭) মোটরসাইকেলটিকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সে সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে দুই আরোহী নিহত হন। এসময় গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। লাশ আজ রোববার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া অজ্ঞাত গাড়ি শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



  
  সর্বশেষ
শক্তি মিলিয়ে আসছে ‘ইসলামিক ন্যাটো’
ডয়চে ভেলে’র চোখে তারেক রহমানের দেশে ফেরা
বাংলাদেশের আইন সাংবাদিকবান্ধব নয়: অ্যাটর্নি জেনারেল
১৩ নভেম্বর শেখ হাসিনাসহ তিনজনের রায়ের দিন ঘোষণা

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com