বুধবার, জুলাই ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থ-বাণিজ্য
আলুর কেজি ৫ টাকা !
  Date : 14-05-2025
Share Button

অনলাইন ডেস্ক: বিরামপুর উপজেলায় ব্যাপক হারে আলু আবাদের ফলে এবার দাম নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। বুধবার (১৪ মে) বিরামপুর শহরের পাইকারি বাজারে আলু বিক্রি হয়েছে মাত্র ৫ টাকা কেজি দরে। ক্রেতারা এসব আলু এখন পশু খাদ্য হিসাবে ক্রয় করছেন।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলার পৌর এলাকা ও ৭টি ইউনিয়নে ২ হাজার ৫৯০ হেক্টর জমিতে ৬২ হাজার ১১৫ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে।

তবে স্থানীয়দের মতে, গত বছর আলুর উচ্চ মূল্য বিরাজ করায় উপজেলার কৃষকরা সরকারি হিসাবের অনেক বেশি জমিতে আলু রোপন করে। আর এই বিপুল পরিমাণ উৎপাদিত আলু নিয়ে কৃষকরা একরকম বিপাকে পড়েছে। বুধবার বিরামপুর পাইকারি কাঁচা বাজারে কার্টিনাল জাতের ছোট আকারের আলু ৬০ কেজি ওজনের বস্তা মাত্র ৩শ’ টাকা দরে বিক্রি হয়েছে।

খুচরা কাঁচা বাজারের দোকানী সাজ্জাদ হোসেন জানান, বড় আকারের কার্টিনাল জাতের আলু ৭/৮ টাকা কেজি এবং সর্বোচ্চ ভালো মানের ষাটাল জাতের আলু ১০/১২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিনাইল ইউনিয়নের মোহনপুর গ্রামের কৃষক জহির মণ্ডল জানান, গ্রামাঞ্চলের হাট-বাজারে বড় আকারের কার্টিনাল জাতের আলু ৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।



  
  সর্বশেষ
ডিজিটাল শব্দের আগমন: বাংলা ভাষার বিবর্তনের নতুন অধ্যায়
ডিজিটাল শব্দের আগমন: বাংলা ভাষার বিবর্তনের নতুন অধ্যায়
‘জুলাই ব্যবসা ও মামলা বাণিজ্যে’ রাজি না হওয়ায় সাইবার বুলিং ও মারাত্মক চরিত্রহননের শিকার আহত জুলাই যোদ্ধা
জুয়া সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য: পুলিশ সেজে অনুসন্ধানী সাংবাদিককে প্রাণনাশের হুমকি!

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com