শনিবার, নভেম্বর ২১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
কুষ্টিয়ায় আদালতে মারামারি-হট্টগোল, দুই কর্মচারী আহত
  Date : 28-11-2024
Share Button

অনলাইন ডেস্ক:

তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতে হট্টগোল এবং মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আদালতের দুই কর্মচারী। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে ঘটে এই ঘটনা।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে পুলিশ।

সরকারি কৌঁসুলি (পিপি) খন্দকার সিরাজুল ইসলাম জানান, আদালতের সেরেস্তাদার ও কর্মচারীদের সঙ্গে টাকা-পয়সা নিয়ে এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর জেরে ওই ব্যক্তি বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের ওপর হামলা করেন। এতে রাকিব ও রাসেল নামে দুজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।

আদালতের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মহসিন নামে এক ব্যক্তি সকাল সাড়ে ৯টার দিকে আদালতের হিসাবরক্ষক মঞ্জুরুল ইসলামের কাছে আসেন এবং টাকা লেনদেন নিয়ে তর্কে জড়ান। এসময় মহসিনের সঙ্গে আদালতের কর্মচারীদের হট্টগোল হয়। এর জেরে বেলা সাড়ে ১১টার দিকে মহসিন বেশ কয়েকজনকে সঙ্গে নিয়ে কর্মচারীদের মারপিট করেন। এতে দুজন আহত হন। এরপর মহসিনকে হেফাজতে নেয় পুলিশ। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

আদালতের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী বলেন, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।



  
  সর্বশেষ
বরগুনার বামনাকে বাঁচাতে ১৩১ কোটি টাকার প্রকল্প, মন্ত্রণালয়ে জমা পড়লো নতুন ডিপিপি
ঢাকা কাস্টমস হাউজে চোরাচালানের জাল, নেপথ্যে কারা?
গোপালগঞ্জের আরেক এমপির বাড়িতে হামলা ও থানায় আগুন
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেফতার

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com