শনিবার, মে ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
সিরাজগঞ্জ মাঝরাতে পাওয়া তিন শিশুর স্বজনদের সন্ধান চায় পুলিশ
  Date : 13-07-2024
Share Button

অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় তিনজন শিশুকে পাওয়া গেছে। এদের একজনের নাম আল-আমিন। তার বয়স ১২ বছর। এছাড়া আনুমানিক ১০ বছর বয়সী মোহাম্মদ আসিফ ও জিসান তাদের নিজের নাম ও বাবার নাম বললেও বাড়ির ঠিকানা সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি।এই তিন শিশুকে সিরাজগঞ্জ সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প সেন্টারে রাখা হয়েছে।

থানার হেল্প সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ জুলাই) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে এ তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে আল-আমিন নামের শিশুটি নিজের পরিচয় দিতে পারলেও বাকিদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, ওই তিন শিশুকে থানায় নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। যদি কোনো ব্যক্তি এই তিন শিশুকে চিনতে পারেন বা কোনো তথ্য থাকে তাহলে সিরাজগঞ্জ সদর থানার ০১৩২০১২৯৫২৮ অথবা ডিউটি অফিসার ০১৩২০১২৯৫৯৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com