বুধবার, অক্টোবর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাবাংলা
পিরোজপুরে বাসচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
  Date : 09-06-2024
Share Button

অনলাইন ডেস্ক

স্বরূপকাঠিতে বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। রোববার (৯ জুন) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার কুনিয়ারী ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. সাইফুল (৩৭) ও শাকিল (২৬)।

নিহত সাইফুল উপজেলার জগন্নাথকাঠি গ্রামের মো. ফজলুল করিমের ছেলে এবং শাকিল একই এলকার সাবেক ইউপি সদস্য মো. শাহিদুল ইসলামের ছেলে। পুলিশ বাসচালক রিপন মালাকারকে আটক ও বাসটি জব্দ করেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাইফুল ও শাকিল মোটরসাইকেলযোগে বরিশাল যাওয়ার পথে স্বরূপকাঠিগামী ‘শুভেচ্ছা ১’ নামে বাসটি মোটরসাইকেলকে চাপা দেয়।এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহারুখ মালিক বলেন, হাসপাতালে আনার পূর্বে তাদের মৃত্যু হয়েছে।

নেছারাবাদ থানার এস আই মো. পনির খান জানান, বাসচালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।



  
  সর্বশেষ
সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারে ক্র্যাবের আল্টিমেটাম
প্রমত্তা পদ্মাপাড়ে গণমাধ্যমকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত
৬ লাখ কোটি টাকার বেশি খেলাপি ঋণ
রিকশাচালকের ছেলে শতকোটি টাকার মালিক: কার ছত্রছায়ায় সোহেলের এই উত্থান?

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com