রবিবার, জুন ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
সেনাবাহিনীর কুচকাওয়াজে অংশ নিতে না পারায় ক্ষমা চাইলেন প্রিন্সেস অব ওয়েলস
  Date : 09-06-2024
Share Button

অনলাইন ডেস্ক

ব্রিটেনের প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন অসুস্থতার কারণে আইরিশ গার্ডস রেজিমেন্টের একটি সামরিক প্যারেড মিস করার জন্য তাদের কাছে চিঠি লিখে ক্ষমাপ্রার্থনা করেছেন। আইরিশ গার্ডস রেজিমেন্টের প্রধানকে লেখা পত্রে তিনি আশা প্রকাশ করেছেন, শিগগিরই সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন।

চিঠিতে তিনি লেখেন, ‘আপনাদের কর্নেল হিসেবে থাকা আমার জন্য খুবই বড় সম্মানের ব্যাপার। আমি গভীরভাবে দুঃখিত যে, এই বছরের কর্নেল রিভিউ কুচকাওয়াজে স্যালুট গ্রহণ করতে পারছি না। অনুগ্রহ করে আমার এই ক্ষমাপ্রার্থনা সমগ্র রেজিমেন্টের সম্মানিত সদস্যের কাছে পৌঁছে দিন। আমি খুব শিগিগরই আপনাদের বাহিনীর প্রতিনিধিত্ব করতে পারব বলে আশা রাখি।’

শনিবার আইরিশ গার্ডস রেজিমেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফরম এক্স-এ এই চিঠিটি পোস্ট করেছে। কেট বর্তমানে ক্যানসারের বিরুদ্ধে লড়াই করছেন। তার স্বামী প্রিন্স উইলিয়াম গত মাসে বলেছিলেন যে, তার স্ত্রীর অবস্থা ভালোর দিকে যাচ্ছে।

উল্লেখ্য, রাজা বা রানির জন্মদিন উদ্যাপনের অংশ হিসেবে একটি উচ্চ প্রোফাইল প্যারেডের এক সপ্তাহ আগে কর্নেল রিভিউ প্যারেড অনুষ্ঠিত হয়। কেট মিডলটন আইরিশ গার্ডসের কর্নেল।



  
  সর্বশেষ
কোটি টাকার লোভে অনলাইনে জুয়া খেলে নিঃস্ব হচ্ছে মধ্যবিত্ত পরিবার
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com