বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
একাধিক ভাষার সিনেমায় সোনাল চৌহানকে নিয়ে প্রকাশ্যে এলেন শাকিব খান
  Date : 26-10-2023
Share Button


বিনোদন ডেস্ক
ঢালিউড সুপারস্টার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘দরদ’। এই সিনেমা তার বিপরীতে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। বুধবার (২৫ অক্টোবর) রাতে মুম্বাইয়ের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে নায়িকার সঙ্গে দেখা দিলেন কিং খান। ‘দরদ’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা অনন্য মামুন। মুম্বাইয়ে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে নায়ক, নায়িকা, নির্মাতা ও বাংলাদেশের একাংশের প্রযোজক কামাল কিবরিয়া লিপুসহ উপস্থিত ছিলেন অনেকেই| সংবাদ সম্মেলনে শাকিব খান বলেন, ‘‘এটা বাংলাদেশ থেকে প্রথম প্যান ইন্ডিয়ান মুভি। আমি মনে করি এটি হতে যাচ্ছে একেবারে ইউনিক গল্পের মুভি। ইন্ডিয়ার সঙ্গে এই নতুন কোলাবোরেশান আশা করছি ভালো হবে।’’ সোনাল চৌহান বলেন, ‘‘সিনেমার কোনো ভাষা নেই। যে কোনো ভাষায় ভালো গল্পের সিনেমা হতে পারে। দরদ তেমনই একটি প্রজেক্ট।’’
পরিচালক অনন্য মামুন বলেছেন, ‘‘বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মীয়মান সিনেমাটির গল্প সাইকো থ্রিলার ধাঁচের। আগামী ফেব্রুয়ারিতে বাংলার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু, মালায়লাম, কর্ণাটক -এ ছয় ভাষায় সিনেমাটি মুক্তি দেওয়া হবে।’’
আজ (২৭ অক্টোবর) থেকে সাইকো থ্রিলার গল্পের এই সিনেমার শুটিং শুরু হবে। ‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরও অভিনয় করার কথা আছে, বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম এবং ভারতের রাহুল দেবের।
উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ বেশ সফলতার মুখ দেখে। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ছিলেন কলকাতার নায়িকা ঈধিকা পাল। এবার বলিউডের নায়িকা নিয়ে কতটা সফল হন শাকিব তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ‘দরদ’ মুক্তি পর্যন্ত। ২০০৮ সালে ইমরান হাশমির সঙ্গে বলিউডের ‘জান্নাত’ সিনেমা দিয়ে রূপালি পর্দায় পথচলা শুরু হয় সোনাল চৌহানের।



  
  সর্বশেষ
কারিনাকে বিকালে এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হচ্ছে
অপরাধীর রাজনৈতিক পরিচয় বিবেচনা না করার আহ্বান প্রধানমন্ত্রীর
বাজার সিন্ডিকেট ভাঙতে এআই নজরদারিতে যাবে সরকার: বাণিজ্যমন্ত্রী
ইরানের জবাব ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: ট্রাম্প

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com