বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
১৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে মাহি অভিনীত ‘বুবুজান’
  Date : 05-02-2023
Share Button

অনলাইন ডেস্ক:

আগামী ১৭ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত ‘বুবুজান’ সিনেমাটি। শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমায় ‘বুবুজান’ চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সিনেমার এক মিনিট ২৩ সেকেণ্ডের টিজার প্রকাশিত হয়েছে। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় চিত্রনায়ক শান্ত খানের বিপরীতে অভিনয় করেছেন নিশাত নাওয়ার সালওয়া।

শান্ত খান বলেন, সিনেমাটি গল্প নির্ভর। মান্না স্যারের আম্মাজান ছবির মতো উনি যেমন মায়ের জন্য মা বলতে পাগল তেমন আমি এই সিনেমায় বোন বলতে পাগল। আর সালওয়া আমার নায়িকা। আমাকে প্রতিবাদী এক ভাইয়ের চরিত্রে দেখা যাবে। আশা করছি, দারুণ একটি সিনেমা পেতে যাচ্ছে দর্শক।

এ প্রসঙ্গে পরিচালক শামীম আহমেদ রনি বলেন, দর্শকের উদ্দেশ্যে বলতে চাই আমার উপর আস্থা রেখে হলে আসুন এবং ‘বুবুজান’ দেখুন। আমি বিশ্বাস করি সবাই একটা ফ্রেস মুড নিয়ে বাসায় ফিরবেন। ছবিতে সুন্দর একটা ম্যাসেজ আছে। যেটা সবার ভাল লাগবে।



  
  সর্বশেষ
জুয়া সিন্ডিকেটের লাগামহীন দৌরাত্ম্য: পুলিশ সেজে অনুসন্ধানী সাংবাদিককে প্রাণনাশের হুমকি!
কৃষিকে প্রযুক্তিনির্ভর করতে কৃষকদের ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হচ্ছে: প্রধানমন্ত্রী
দুবাইয়ে ৩ মাফিয়া, বাংলাদেশে আরিফুর: আইটি চাকরির ফাঁদে নারী শিক্ষার্থী, জুয়া ও হুন্ডির মাধ্যমে পাচার হাজার কোটি টাকা
চীন সফরে প্রধানমন্ত্রীর দুর্দান্ত মাস্টারস্ট্রোক

প্রধান সম্পাদক: মতিউর রহমান , সম্পাদক: জাকির হোসেন, নির্বাহী সম্পাদক এসএম আবুল হাসান। সম্পাদক কর্তৃক ২ আরকে মিশন রোড, ঢাকা ১২০৩ থেকে প্রকাশিত এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২০১৯ ফকিরাপুল , ঢাকা ১০০০ থেকে মুদ্রিত। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: জামান টাওয়ার (৪র্থ তলা) ৩৭/২ পুরাণা পল্টন, ঢাকা ১০০০
ফোন: ০১৫৫৮০১১২৭৫, ০১৭১১১৪৫৮৯৮, ০১৭২৭২০৮১৩৮। ই-মেইল: bortomandin@gmail.com, ওয়েবসাইট: bortomandin.com